বিদ্যুৎ বিল অসামঞ্জস্যপূর্ণ হলে পরের মাসে সমন্বয় করা হবে
করোনার কারণে প্রাক্কলিত বিল প্রদান করা হয়েছে। প্রাক্কলিত বিলের সঙ্গে গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহার কম-বেশি অথবা অসামঞ্জস্য হলে পরবর্তী মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, মহামারি করোনার বিস্তার রোধে বর্তমানে অনেক গ্রাহকের আঙিনায় সরেজমিন গিয়ে মিটার রিডিং গ্রহণপূর্বক বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে না। সামাজিক দূরত্ব মেনে চলার বাধ্যবাধকতা ও বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় গ্রাহকদের আগের মাস অথবা পূর্ববর্তী বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্বলিত বিল প্রদান করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.