You have reached your daily news limit

Please log in to continue


করোনায় বিপন্ন হিজড়াদের পাশে নিপুন

করোনা প্রাদুর্ভাবে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে সমাজের তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া সম্প্রদায়ের অবহেলিত মানুষগুলো। করোনায় থমকে যাওয়া বাংলাদেশে রুটি রুজি বন্ধ তাদেরও। তবে আলাদাভাবে তাদের সাহায্যের ব্যাপারটা ভাবনায় এসেছে কমই। এই কমদের দলে আছেন চিত্রনায়িকা নিপুণ। তার ভাবনায় আছে সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ও। শুক্রবার নিজ ব্যবসায় প্রতিষ্ঠান টিউলিপ নেইলস এন্ড স্পা লিমিটেডের কর্মকর্তারা তাদের ঈদ বোনাসের কিছু অংশ একত্র করে ৬০ জন হিজড়ার হাতে খাবার ও পোশাক তুলে দিয়েছেন। সেখানে ‘নেইলস এন্ড স্পা লিমিটেড’-এর পরিচালক চিত্রনায়িকা নিপুণ নগদ অর্থ সহায়তা করেছেন। নিপুন নিজের ফেসবুকে লিখেছেন, ‘দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় খেটে খাওয়া মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরাও। বিগত পাঁচ বছর ধরেই তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়মিত সহযোগিতা করে আসছে আমার প্রতিষ্ঠান টিউলিপ নেইলস এন্ড স্পা লিমিটেড। ঈদ-পূজা, পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবে এবং প্রায় সময়ই নিয়মিত তাদেরকে সহযোগিতা করে আসছি। করোনার এই মহামারীর সময় তাদেরকে একাধিকবার সহযোগিতা করা হয়েছে।' তিনি লেখেন, ‘আজকেও তাদেরকে কিছু বাজার নগদ অর্থ ও আমার কিছু কাপড়, যা প্রায় নতুন যা আমার সাইজে না হওয়ার কারণে একটি বারও পরা হয়নি এবং কিছু কাপড় আমি দুই একবার ব্যবহার করেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন