করোনা পরিস্থিতিতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের সর্বত্র কৃষকদের নিকট পর্যাপ্ত রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিসিআইসির সার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।
করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করার প্রেক্ষিতে সারের উৎপাদন চলমান রয়েছে। বুধবার (২০ মে) রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের আয়-রোজগারহীন মানুষের মাঝে শিল্প প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে আজ ঈদের উপহার সামগ্রী প্রদান করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.