মিশিগানের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৪:১৮

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ও অ্যাটর্নি জেনারেল ডানা নেসলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২২ এপ্রিল এই অভিযোগে রবার্ট সিনক্লেয়ার টেশ (৩২) নামের এক ব্যক্তিকে ডেট্রয়েট পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২০ বছরের জেল হতে পারে।  ১৫ মে ওয়েন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, টেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পরিচিত এক ব্যক্তিকে গভর্নর ও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিলেন। তাঁকে ৫০ হাজার ডলার নগদ বা জামানত বন্ড দেওয়া হয়েছিল। তিনি বন্ড পোস্ট করেছেন। জিপিএস টিথারে মুক্তিও পেয়েছেন। মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ১৪ মে বলেছেন, ২৮ মের পর থেকে ১০ জন একত্র হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। মিশিগানের 'স্টে হোম' আদেশটি ২৮ মে পর্যন্ত বলবৎ রয়েছে। তিনি বলেন, রাজ্যের অধিকাংশ মানুষই সঠিক কাজ করে চলেছেন। যদি করোনাভাইরাসের সংক্রমণ না বাড়ে তবে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এদিকে ১৪ মে সকালে রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে 'মিশিগান ইউনাইটেড ফর লিবার্টি' নামের একটি সংগঠনের উদ্যোগে গভর্নরের 'স্টে হোম' আদেশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও