কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাসকে ঘিরে যে অজানা ভয় তা বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলতার সঙ্গে জয় করতে পেরেছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে চায়। কারণ একটি দিন বসে থাকলে তাদের না খেয়ে থাকতে হবে। আর সেই অনাহারকে জয় করা আরও কঠিন হয়ে যাবে। পরিবারকে বাঁচাবার তাগিদে বাংলাদেশের মানুষ আজও মরুভূমির তপ্ত বালুতে, কিংবা গভীর জঙ্গলে কাজ করছে। সরকারি ত্রাণ নিয়ে কিছু কুলাঙ্গারের কুকীর্তি তারা জেনেছে। সরকার সাফল্যের সঙ্গে সেই কীর্তিমানদের শায়েস্তা করেছে। অনেকে ত্রাণ নিতে চায় না। সেটা তাদের সম্মানে লাগে। সেজন্য সরকার উপহার হিসেবে দিতে চাইছে। রাষ্ট্র থেকে “রাষ্ট্রীয় উপহার”। সেটি তার অর্জিত সম্পদ। রাষ্ট্রের কাছে ছিলো। কিন্তু তারপরেও লজ্জা থেকে যায়। হাত থাকতে কেন রাষ্ট্র থেকে নেবো। আমি তাদের এই বোধকে সম্মান জানাতে চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.