You have reached your daily news limit

Please log in to continue


বুবলিকে ‘পাওয়া যাচ্ছে না’

শবনম ইয়াসমিন বুবলি, বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু। এরপর নাম লেখান অভিনয় জগতে। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। যদিও শুরুটা ছিল তার ব্যতিক্রম। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। যদিও পরে জানা যায় অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। কিন্তু অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। আর এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। মজার ব্যাপার হলো, ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। যে ছবিগুলোও বেশ দর্শকনন্দিত হয়েছিল। সম্প্রতি সেই বুবলিকে অনেকটাই নিস্ক্রিয় দেখা যাচ্ছে! অভিনয়ে আগের মতো নেই। সোশ্যাল মিডিয়ায়ও পাওয়া যাচ্ছে না তাকে। ২০১৯ সালের আগস্টে নিজের ফেসবুকে সর্বশেষ পোস্ট দেন বুবলি। মাঝে অবশ্য শোবিজ পাড়ায় তাকে নিয়ে শোনা গেছে নানা গুঞ্জন। তবে ইদানীং সেই ফিসফিসানিও নেই। তবে কোথায় হারিয়ে গেলেন বাংলা চলচিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী? দর্শকরাও বোধ হয় তাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায়!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন