স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা ও পাপের রাজনীতি
ভাবছিলাম করোনাকালীন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে লিখব না। কিছু বলব না। যার যার মতো চলছে, চলতে থাকুক। ভালো থাকুক। সুখে থাকুক। কিন্তু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন আর না বলে পারছি না। প্রশ্নটা আমার জীবনের। তাই কিছু কথা বলতেই হবে। প্রতিষ্ঠান চালানোর অদক্ষতার একটা সীমা থাকে। সবকিছুর শেষ থাকে।