জলে ভাসা ক্ষুধার্ত জীবন
নিজেদের ঘর অন্যরা দখলে নিয়েছে। কর্ম নেই, খাওয়া নেই। শেষে জীবনটাই যখন হুমকির মুখে, তখন নিজ দেশ ও জন্মভূমি মিয়ানমার ছেড়ে পালাতে হচ্ছে রোহিঙ্গাদের। এটা চলছে দীর্ঘ দিন ধরেই। এই জীবনের কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। ঠিকানাহীন এক অজানা পথের এই যাত্রীরা সবাই যেন অভাগা। করোনাভাইরাসের এই কঠিন সময়ে মানুষ এখন ঘর থেকেই বের হচ্ছে না। বিশ্বব্যাপী চলছে লকডাউন। একান্ত প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। এসব নির্দেশা সবার বেলায় প্রযোজ্য নয়। যাদের পেটের…