বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনায় আক্রান্ত
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ২১:১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক অধ্যাপক। আজ বৃহস্পতিবার পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক মাহবুবুল হক। পরিচালক মাহবুবুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। আজকে আমরা উনার টেস্ট করিয়েছি।’ করোনা পজিটিভ ওই অধ্যাপক সাংবাদিকদের বলেন, ‘এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।’ কীভাবে সংক্রমণ ঘটতে পারে বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, ‘হাসপাতালে রোগী দেখেছি। সেখান থেকে সংক্রমিত হয়েছি বলে ধারণা করছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
জাগো নিউজ ২৪
| বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
২ বছর, ২ মাস আগে
www.ajkerpatrika.com
| বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
দেশ রূপান্তর
| বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
২ বছর, ৭ মাস আগে