বিয়ের পর অভিনয়ে ফিরেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে একটি নাটকে ও বেশ টেলিভিশনের অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এবার হাজির হলেন একটি মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম ‘একাত্তর’। স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’ এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি।
যারা এরই মধ্যে ‘হইচই’ এ রেজিষ্ট্রেশন করেছেন তারার ঘরে বসে দেখতে পারবেন এটি। এখানে একজন পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এখানে তার চরিত্রটির নাম ‘রুহি’। পাশাপাশি ওয়েব সিরিজটিতে মেজর ওয়াসিমের স্ত্রীর চরিত্রেও দেখা যাবে তাকে।নতুন ওয়েব সিরিজটি নিয়ে মিথিলা বলেন, ‘বেশ কিছু চমক আছে ওয়েব সিরিজটিতে। কাজটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। উর্দু ভাষা শিখতে হয়েছে। অনেক রিহার্সাল করেছি অভিনয়ের আগে। আশা করি, সবার ভালো লাগবে ওয়েব সিরিজটি।’এই ওয়েব সিরিজটিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী জয়িতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।ওয়েব সিরিজটিতে পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিম চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের। পাকিস্তানি আর্মি ক্যাপ্টেন সিরাজ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, পুরনো ঢাকার ছেলে সেলিম চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.