শাবনূরসহ তিনটি বিয়ে করেছেন অনিক, পাওয়া গেল নতুন তথ্য
সাত বছরের সংসার জীবনকে গত ২৬ জানুয়ারি তালাক নোটিশের মাধ্যমে বিদায় দিয়েছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের বিচ্ছেদের পরেই সামনে আসতে থাকে নতুন সব তথ্য। এবার জানা গেলো শাবনূরের প্রাক্তন স্বামী অনিক মাহমুদ শাবনূরসহ মোট তিনটি বিয়ে করেছেন। শাবনূর জানান, অনিক আমার অজান্তেই আরো দুই’টি বিয়ে করেছে। একটি আমাকে বিয়ের আগে, অন্যটি আমাকে বিয়ের পর। তবে অভিনেত্রীর এমন বক্তব্যের পরে অনিক সব কথাকে মিথ্যা বলে দাবি করেন। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি শাবনূরকে চ্যালেঞ্জও করেছেন। বলেন, দ্বিতীয় বিয়ের প্রমাণ না দিতে পারলে শাবনূরকে মাফ চাইতে হবে। শাবনূর বলেন, ২০০৮ সালে ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গিয়ে অনিকের সঙ্গে পরিচয়। তখন থেকেই বিবাহিত ছিলো সে। নানা প্রলোভন ও ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে করার আগে মৌরি ইসলাম মৌ নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি আমি জেনে গেলে বিপদে পড়ার আশঙ্কায় মৌকে সে ভয় দেখিয়ে তালাক দেয়। তিনি আরো বলেন, আমাকে বিয়ের পরও সে আয়েশা নামের আরেকটি মেয়েকে বিয়ে করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.