You have reached your daily news limit

Please log in to continue


প্রথম সেশনের হাসি জিম্বাবুয়ের

১ উইকেটে ৮০ রান তুলে লাঞ্চে গেল জিম্বাবুয়ে। টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের চেয়ে কিছুটা বাড়তি হাসি নিয়েই ফিরল জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুর এই সেশনে রান তোলার জন্য তেমন কোনো তাড়াহুড়োই দেখাল না। নিরাপদে সময়টা পার করার পরিকল্পনা নিয়ে নেমেছিল তারা। ওপেনার কেভিন কাসুজাকে হারালেও প্রথম সেশনে আর বিপদ না বাড়ায় সন্তুষ্ট চিত্তেই লাঞ্চে যায় জিম্বাবুয়ে। আর স্কোরবোর্ডে রান খরচা বেশি না উঠায় বাংলাদেশ অধিনায়কও হাসি নিয়েই ফিরছেন প্রথম সেশন শেষে। প্রথম সেশনে একমাত্র উইকেটের শিকারি আবু জায়েদ রাহী। ২৪ বলে ২ রান করা জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে ফেরান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন