বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দেশটির বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ী সকালে তেহরানের ইমাম খোমেনী হোসাইনিয়া কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে সর্বোচ্চ নেতা জাতীয় উৎসবের দিন হিসেবে আখ্যায়িত করেন। সেখানে তিনি বলেন, ‘নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়; এটি মানুষের ধর্মীয় দায়িত্বও বটে। যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন, তাঁর উচ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.