You have reached your daily news limit

Please log in to continue


মাতৃভাষার জন্য ভালোবাসা

১. এই লেখাটি যেদিন প্রকাশিত হবে সেদিনের তারিখটি হবে ২১ ফেব্রুয়ারি। বাইরের দেশের যেসব মানুষ কখনো আমাদের ২১ ফেব্রুয়ারি দেখেনি তারা যখন প্রথমবার এদেশ এসে এই দিনটি দেখে তারা নিঃসন্দেহে অনেক অবাক হয়ে যায়। আমরা আবেগপ্রবন জাতি হিসেবে ‘বিখ্যাত’ এবং ২১শে ফেব্রুয়ারিতে আমরা যথেষ্ট তীব্রতা দিয়ে সেই আবেগ প্রকাশ করি। মনে আছে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন ফেব্রুয়ারির ২০ তারিখে কার্জন হলের মালীকে খুবই মলিন মুখে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করতে দেখতাম। তার কারণ সে বেচারা জানতো এতো যত্ন করে গড়ে তোলা তার বাগানের অসংখ্য ফুল এক রাতের ভিতর উধাও হয়ে শহীদ মিনারের বেদীতে স্থান নেবে। ২১ ফেব্রুয়ারি ভোরে আমরা তখন খালি পায়ে প্রভাত ফেরিতে বের হতাম। শুধু যে শহীদ মিনারের  বেদীতে আমরা জুতো পায়ে উঠতাম না তা নয়, পুরো প্রভাত ফেরিতে আমাদের পায়ে জুতো থাকতো না ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন