You have reached your daily news limit

Please log in to continue


আইসিজের অন্তর্বর্তীকালীন রায় ও রোহিঙ্গা ইস্যুর ভবিষ্যত

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পূর্ব পরিকল্পিত ও একটি সমন্বিত সহিংসতা জোরদার করেছিল মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমার মিলিটারি জান্তা গণহত্যা চালিয়েছিল নির্বিচারে। গণহত্যার পাশাপাশি সংঘর্ষ, ধর্ষণ, ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জীবন বাঁচাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ বাংলাদেশে পালিয়ে যায়। এ সংখ্যা প্রায় ৭ লাখ ৪০ হাজারের উপরে।রোহিঙ্গাদের ওপর পরিকল্পিতভাবে মিয়ানমারের সামরিক গোষ্ঠীর এই ধরনের নির্যাতন ও হত্যাকে একটি নৃশংস গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর বিশ্বের সর্বোচ্চ আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া একটি গণহত্যা মামলা করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন