চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার হজযাত্রী। হাজির সংখ্যা বাড়ার পাশাপাশি এবার হজে যেতে বিমান ভাড়াও বেড়েছে। চলতি বছর হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। রোববার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.