আবারও শাকিব খান

আরটিভি প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ১৮:২১

আবারও হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান। ছবির নাম কবি। নায়িকা এখনও চূড়ান্ত নয়। চিত্রনাট্য লিখছেন আসাদ জামান। এটি দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের গল্প। আসছে মার্চে শুটিং শুরু হতে পারে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন শাকিব। আরও একজন সহ-প্রযোজক থাকছেন। এর আগে কল্লোলের ‘সত্তা’র জন্য ২০১৭ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সত্তা ছবির কয়েকটি সিক্যুয়েন্সে শাকিবের চুলের স্টাইলের কন্টিউনিটির অভাব দেখা যায়। কিছু অসঙ্গতি ছাড়া প্রশংসিত হয় ছবিটি। গানও ব্যাপক জনপ্রিয়তা পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও