নতুন এক তুলনা
আরটিভি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১
বড় পর্দায় অভিষেক হলো মডেল-অভিনেত্রী-উপস্থাপিকা তুলনা আল হারুনের। গহীনের গান মিউজিক্যাল ফিল্মটি গেল ২০ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছে। আর এই ছবি দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু তার। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাওয়া ৯টি গান নিয়ে ছবিটি। এতে তুলনার বিপরীতে রয়েছেন কাজী আসিফ। এরই মধ্যে তুলনার অভিনয় প্রশংসিত হয়েছে। টমবয় ইমেজ ভেঙে তুলনা সত্তরের দশকের এক কোমল নারী চরিত্র হয়ে উঠেছেন। নতুনরূপে আবির্ভাব হওয়ার এই কৃতিত্ব পুরোটাই পরিচালক সাদাত হোসাইনকে দিয়েছেন তিনি। নাট্যনির্মাতা বান্টি ভাইয়ের নাটকে আমি অভিনয় করেছি। তো তিনি একদিন আমাকে জানালেন গহীনের গান একটি ভিন্নধর্মী ছবি হতে যাচ্ছে। তুমি চাইলে পরিচালক সাদাতের সঙ্গে কথা বলতে পারো।
- ট্যাগ:
- বিনোদন
- অভিষেক
- বড় পর্দা
- তুলনা আল হারুন
- ঢাকা