স্বা ধীনতার পর বিগত ৪৮ বছরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশের অর্থনীতির চালিকাশক্তিগুলো পালটেছে। ক্রমশ শিল্প ও সেবা খাতের বিকাশ হয়েছে। এর ফলে অর্থনীতির মৌলিক কাঠামো অনেকটাই বদলে গেছে। সময়ের আবর্তনে বাংলাদেশের অর্থনীতির আকারও বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। স্বাধীনতা-পূর্ব সময়ে এ দেশের অর্থনীতির আকার ছিল অনেক ছোটো। স্বাধীনতা লাভের পর বাংলাদেশর অর্থনীতিতে অনেক পালাবদল ঘটেছে। নানা চড়াইউত্রাই ধাপ অতিক্রম করে বর্তমানে আমাদের অর্থনীতি একটি ভালো পর্যায়ে পৌঁছে গেছে। এক সময়ে অভাব, দারিদ্র্য ও দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যা দেওয়া হয়েছিল। এখন আর সেই দুর্বল অবস্থানে নেই বাংলাদেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.