You have reached your daily news limit

Please log in to continue


মোদি-অমিতের হারের চিহ্ন

চিহ্ন ফুটে উঠেছে! হেরে যাওয়ার চিহ্ন! আপনি পেছন ফিরে পালাতে চাচ্ছেন, নরেন্দ্র মোদি! মোদি-অমিতের সেই পিছু হটে পালানোর চিহ্ন ফুটে উঠছে, যা মানুষ দেখে ফেলেছে। কিভাবে? চিহ্ন এক : মোদি-অমিতের সরকার এবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। গত বৃহস্পতিবার সকালে উর্দু ও হিন্দি পত্রিকায় সরকারি বিজ্ঞাপন ছাপানো হয়েছে- ‘গুজব ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে’ শিরোনামে। দাবি করছে যে, ভারতজুড়ে এনআরসি করা হবে- এমন কোনো সরকারি ঘোষণা নাকি এখনো দেয়া হয়নি। ‘নো ন্যাশনওয়াইড এনআরসি হ্যাজ বিন এনাউন্সড’। এতে মিডিয়াজুড়ে প্রায় প্রত্যেক মিডিয়ার প্রতিক্রিয়া হয়েছে এই যে, আগে কোথায় অমিত শাহ ‘ভারতজুড়ে এনআরসি করা হবে’ বলে ঘোষণা করেছিলেন সেসবের উদ্ধৃতি তুলে এনে রিপোর্ট প্রকাশ করে দেয়া। এতে সবচেয়ে বেশি রেফার করা হয়েছে অমিত শাহের নিজের টুইট অ্যাকাউন্ট থেকে করা টুইটকে। সেখানে বলা হয়েছিল, ভারতজুড়ে এনআরসি আমরা নিশ্চিত করব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন