কী বার্তা দিল পরিবহন ধর্মঘট

কালের কণ্ঠ আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১১:১১

একসময় ‘ধর্মঘট’ ছিল স্রেফ মত প্রকাশের একটা মাধ্যম। প্রতিবাদের সর্বোচ্চ অহিংস ভাষা। আধুনিককালে তা দাবি আদায়ের সহজতম অব্যর্থ অস্ত্র। চুন থেকে পান খসলেই এখন ধর্মঘট। আর এ ক্ষেত্রে সবচেয়ে সফল সম্ভবত পরিবহন মালিক-শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইন পাস হয়েছে গত বছর ১৯ সেপ্টেম্বরে। পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধিতার মুখে সেই আইন ‘অচল মুদ্রা’ হয়ে থাকল প্রায় ১৪ মাস। অবশেষে গত মাসে ঠিক হলো ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হবে। জনসচেতনতার নামে আচমকা সেই তারিখও পেছানো হলো আরো দুই সপ্তাহ। ১৭ নভেম্বর যেই সেতুমন্ত্রী আইনটি প্রয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, অমনি পরদিনই বিভিন্ন জেলায় বিনা নোটিশে শুরু হয়ে গেল ‘পরিবহন ধর্মঘট’। দাবি আদায়ের সেই পুরনো খেলা চলল টানা চার দিন। ২০ নভেম্বর যোগ হলো নতুন মাত্রা—ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকদের ‘অনির্দিষ্ট কালের’ ধর্মঘট। তাতে অচল হয়ে পড়ল গোটা দেশ। জিম্মি হয়ে পড়ল জনগণ। তড়িঘড়ি করে ওই দিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার ডাক। টানা চার ঘণ্টার দেন-দরবারে মধ্যরাতেই মিলল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। বিনিময়ে নেতাদের ৯ দফা দাবির বিষয়ে মন্ত্রীর আশ্বাস আর ৩০ জুন, ২০২০ পর্যন্ত আইনটির ফের ‘কাগুজে বাঘ’ মর্যাদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও