ফেনীর মানবিকতা তিস্তার জন্য শিক্ষা
১৯৭১ সালে ভারত যখন সৈন্যবাহিনী পাঠিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল তখন অনেকের চোখে তা ছিল পাকিস্তানকে বিভক্ত করার জন্য ভারতের চক্রান্ত। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরেপেক্ষতাকে যখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছিল ১৯৭২ সালে, অনেকে বলেছিলেন এর মাধ্যমে হিন্দুদের প্রাধান্য দেওয়া হয়েছে শুধু ভারতকে খুশি করার জন্য।