You have reached your daily news limit

Please log in to continue


বে-হিলসের শুভেচ্ছাদূত মৌসুমী

কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত ‘বে-হিলস হোটেল’। এবার এই হোটেলের শুভেচ্ছাদূত হলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনয়শিল্পী মৌসুমী। বর্তমানে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজ দুপুরে মৌসুমী বলেন, ‘বে-হিলস হোটেল’ কক্সবাজারের হিমছড়ির মেরিন ড্রাইভের রাস্তায় গড়ে ওঠা একটি চার তারকা মানের হোটেল। গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। সম্প্রতি এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। সামনে যে কোনো দিন অনুষ্ঠানের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ সবকিছু জানাবেন। এদিকে জানা যায়, সব ঠিক থাকলে আগামী ২৫ শে অক্টোবর এফডিসিতে অনুষ্ঠিত হবে (২০১৯-২১) মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। যেখানে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মৌসুমী। তার বিপরীতে আছেন মিশা সওদাগর। কোনো প্যানেল নিয়ে না একাই স্বতন্ত্রভাবে লড়তে যাচ্ছেন চলচ্চিত্রের এই তারকা অভিনেত্রী। এরইমধ্যে নির্বাচনের জন্য মনোনায়নপত্রও জমা দিয়েছেন তিনি। নির্বাচনের আগে অনেকে সঙ্গে থেকে প্যানেলের প্রতিশ্রুতি দিলেও মনোনয়ন পত্র জমা দেবার সময় অনেকে সরে যান। তাই একাই সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দেন মৌসুমী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন