প্রাথমিক শিক্ষকদের মর্যাদা নিয়ে অবহেলা কেন?
৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’। এ দিনটিতে পৃথিবীর সব শিক্ষকের প্রতি রইল বুকভরা শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। শিক্ষকতা পেশা পৃথিবীর মহান পেশা। তবে শুনতে খারাপ লাগলেও এটা ঠিক যে, শিক্ষকরাও মানমর্যাদার দিক দিয়ে অবহেলিত হন। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ক্লাসে যদি জিজ্ঞাসা করা হয়, কে কে শিক্ষকতা পেশায় আসতে চান?