শুদ্ধি অভিযান আর অন্ধ আশাবাদ
পাকিস্তান আমলের ঘটনা। বিচারপতি ইব্রাহিম প্রয়াত জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে অনুরোধ করেছেন উত্তম একখানা সংবিধান প্রণয়নে তৎকালীন সেনা-আমলা শাসকদের সাহায্য করতে। উত্তরে অধ্যাপক রাজ্জাক বলেছিলেন, ‘আপনি সরল মানুষ তাই বিশ্বাস করেছেন।’ দুর্নীতিবিরোধী চলমান অভিযান বিষয়ে অভিজ্ঞজনদের মতামত পড়লে প্রায়ই মনে হতে পারে, বাংলাদেশের সাধারণ মানুষদের চেয়ে বিশেষজ্ঞরা অনেক বেশি বিস্মৃতিপ্রবণ।