ছবি: সংগৃহীত
উৎসবের জুতা সমাচার!
আপডেট: ০৩ জুলাই ২০১৭, ১৪:৪০
(প্রিয়.কম) সবাই বলে থাকেন, ‘প্রতিটা সফল নারীর পেছনে তার জুতার কৃতিত্ব বিদ্যমান।’ আবার অনেকে এটাও বলেন যে, ‘একজন নারীকে সঠিক জুতাটা দাও, তাহলে সে তার পুরো দুনিয়া উদ্ধার করে দেখাবে।’ জুতা এমনই গুরুত্বপূর্ণ একটি উপাদান স্টাইল ও ফ্যাশনের ক্ষেত্রে।
আজ আমাদের পুরো প্রতিবেদন হলো ‘জুতা’ নিয়ে। আমরা এমন কিছু জুতার তালিকা নিয়ে এসেছি যেগুলো উৎসবের মৌসুমে প্রত্যেক নারীর আলমারিতেই থাকা উচিত। চলুন সেগুলো দেখে আসা যাক। ছবিগুলো সংগৃহীত।

ফ্ল্যাট জুতি
১. ফ্ল্যাট জুতি: এগুলো প্রত্যেক নারীর ওয়ারড্রবে রাখতেই হবে এমন জুতা। এগুলোতে সাধারণত দারুণ সব এমব্রয়ডারি কাজ করা থাকে। রাজকীয় ও ট্রেডিশনাল থিম হলো এই জুতার প্রধান বৈশিষ্ট্য। শুধু তাই নয়, এই জুতা নানা রকম রঙ ও ডিজাইনে পাওয়া যায় বাজারে। নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন নামীদামী শপিং মলগুলোতেও পাওয়া যাবে এগুলো।

কিটেন হিল
২. কিটেন হিল: উৎসবের সময়টাই হলো ঝলমলে সব আয়োজনের। পোশাক, সাজ, গয়না সব আকর্ষণীয় হবে কিন্তু জুতাটা মনমতো না হলে কি হয়? এজন্যেই কিটেন হিলের জনপ্রিয়তা ব্যাপক। এগুলো শাড়ি কিংবা ভারী সুতার কাজ করা সালোয়ার-কামিজ কিংবা লেহেঙ্গার সাথে বেশ মানিয়ে যাবে। যারা হাই হিল এবং স্টিলেটো পরতে পারেন না, তারা বেশ স্বাচ্ছন্দ্যেই এগুলো পরতে পারেন।

সোনালী ও রুপালী ব্লিং অন হিলস
৩. সোনালী ও রুপালী ব্লিং অন হিলস: কোনো ফাংশন কিংবা উৎসবের পোশাক যখন খুব সাদাসিধে হয় তখন জুতাটা আকর্ষণীয় হওয়া চাই-ই চাই! এ জন্যই ব্লিং অন হিলসের প্রচলন শুরু হলো। এগুলো সাধারণত সোনালী ও রুপালী রঙের হয়ে থাকে। যাতে করে যেকোনো পোশাকের সাথেই দারুণ মানিয়ে যায়।

ওয়েজ হিল
৪. ওয়েজ হিলস: উৎসবে সাধারণত অনেক সময় ধরে পায়ে জুতা রাখতে হয়। সেক্ষেত্রে স্টিলেটো কিংবা হাই হিল পরে এতসময় থাকা বেশ দুষ্কর। তাদের জন্যই চলে আসলো ওয়েজ হিলস। এগুলো পরার লাভ হলো হিল জুতা পরেও আরামদায়ক অনুভূতি পাওয়া যায়। সোনালী, রুপোলী কিংবা কালো রঙের জুতা কেনাই উত্তম এক্ষেত্রে।

ফ্ল্যাশি স্লিংব্যাক
৫. ফ্ল্যাশি স্লিংব্যাক: এ জুতাগুলো অন্যান্য হিল জুতা থেকে একটু আলাদা। এগুলোর সাথে বেল্ট থাকে যেন আরামে পরা যায়। শাড়ি কিংবা লেহেঙ্গার সাথে বেশ মানিয়ে যায় ফ্যাশি স্লিংব্যাক। অনেক সময় ধরে পরে থাকার জন্য, দৌড়াদৌড়ি করে কাজ করার জন্য এগুলো বেশ মানানসই।
কোথায় পাওয়া যাবে:
এ ধরনের জুতাগুলো বাটা, এপেক্স, জেনিস, বে এম্পোরিয়ামে পাওয়া যাবে। এক্ষেত্রে কোয়ালিটি নিয়ে আপনাকে একেবারেই চিন্তা করতে হবে না। দাম ৫০০-৩০০০ পর্যন্ত। এছাড়া নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং উত্তরার বিভিন্ন শোরুমগুলোতেও এ জুতাগুলো কিনতে পাওয়া যাবে।
প্রিয় লাইফ/ফারজানা রিংকী