বিয়ের অনুষ্ঠানে তানজিন তিশা। ছবি: সংগৃহীত।

বোনের বিয়েতে ব্যস্ত তানজিন তিশা

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ১৫:২৫
আপডেট: ২২ জুলাই ২০১৭, ১৫:২৫

(প্রিয়.কম) জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে পুরোদমে ব্যস্ত বড় বোন শারমীন নিপা’র বিয়ে নিয়ে। গত ১৮ তারিখে বোনের গায়ে হলুদ দিয়ে শুরু হয় এই ব্যস্ততা। ১৯ তারিখে বরের গায়ে হুলুদ ও ২০ তারিখে বিয়ে সম্পূর্ণ হয় ঢাকাতে। শারমীন নিপা’র স্বামীর নাম হারুন উর রশীদ। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন।

বিয়ে বিষয়ে তিশা প্রিয়.কমকে বলেন, ‘বরের পরিবারের সবাই দেশের বাইরে থাকেন। তাই একটু তাড়াতাড়ি বিয়েটা হয়ে গিয়েছে। তেমন কাউকে জানাতে পারিনি। গেল এক সপ্তাহ ধরে ব্যস্ত ছিলাম। এখনও আছি। কারণ বৌ-ভাত বাকি আছে এখনও। বিয়ের সবকিছুই আমাকে দেখতে হয়েছে।’

এত ব্যস্ততার মাঝেও একটি নাচের শোতে আজকে অংশ নিবেন তিনি। এরপর আবার বিয়ের ব্যস্ততায় মগ্ন হবেন।

বোনের সঙ্গে তানজিন তিশা।

বর ও বোনের সঙ্গে তানজিন তিশা।

প্রিয় বিনোদন/গোরা