শাড়ি পরে বিতর্কের শিকার স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত

ভক্তরা বলছেন শাড়ি নয়, জেলখানার পোশাক পরেছেন স্বরা

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৫
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৫

(প্রিয়.কম) ‘পদ্মাবত’ সিনেমার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন স্বরা ভাস্কর। আবারও নতুন বিতর্কে জড়ালেন তিনি। এবার অন্যান্য নায়িকাদের মতো পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়লেন তিনি। সম্প্রতি শাড়ি পরে ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। ছবিটি পোস্ট করা মাত্রই বাজে মন্তব্যের মুখে পড়তে হলো এই নায়িকাকে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে স্বরাকে কালো পাড়ের সাদা একটি শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। সঙ্গে ছিল একটি সাদা ভিন্ন কাটের ব্লাউজ। একটু অন্য স্টাইলে শাড়িটি পড়েছিলেন স্বরা। তাতেই তাকে ট্রোলড হতে হলো সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্টের কয়েক মিনিটের মধ্যেই মন্তব্যের ঝড় ওঠে কমেন্ট বক্সে। কেউ বলছেন, ‘শাড়ির ওপর এ ধরনের অত্যাচার যখনই দেখি, আমি আহত হই।’

স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত।

আবার কেউ বলছেন, ‘এতো হসপিটালের নার্সদের শাড়ি, ব্লাউজটাও বেশ বাজে। ডিজাইনারকে সব সময় বিশ্বাস করতে হয় না, তারা আমাদের ওপর ল্যাবরেটরির ইঁদুরের মত পরীক্ষা নিরীক্ষা করে।’ আবার কারও মন্তব্য, ‘আরে এটা তো সিনেমায় দেখানো জেলখানার পোশাক!’

তবে এসব মন্তব্যকে বিশেষ পাত্তা দিচ্ছেন না স্বরা। তিনি জানেন, তার ভক্তদের থেকে ট্রোলের সংখ্যা বেশি হবেই। কিন্তু তিনি যাতে বিশ্বাস করেন, তাই করবেন চিরদিন, এমনই তিনি জানিয়েছেন স্বরা।

সূত্র: জি নিউজ ইন্ডিয়া

প্রিয় বিনোদন/গোরা