এয়ার হোস্টেসদের কাজ যাত্রীর সুযোগ সুবিধা দেখা ও তাদেরকে সহযোগিতা করা। ছবি: সংগৃহীত।
বিমানের ভেতরে গোপন সংকেতে এয়ার হোস্টেসদের যোগাযোগ
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৭, ১৭:৩৪
আপডেট: ০৬ জুলাই ২০১৭, ১৭:৩৪
আপডেট: ০৬ জুলাই ২০১৭, ১৭:৩৪
(প্রিয়.কম): বিমানে চড়েছেন যারা, কখনও কি ভেবেছেন মাঝে মাঝেই যে টুং টাং পিং টিং টিং বিভিন্ন রকম শব্দ শোনা যায় বিমানের ভেতরে, সেগুলো আসলে কি? এগুলো বিমানের ভেতরে কাজ করা কর্মীদের মাঝে গোপন যোগাযোগের একটা উপায়।
একটি কমার্শিয়াল যাত্রীবাহী এয়ারলাইনারে পাইলট থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রু থাকে বিশ থেকে ত্রিশ-জন। লম্বা ফ্লাইটে এই ক্রুরা নিজেদের মাঝে বিভিন্ন ভাবে যোগাযোগ করেন, পাইলটরাও সাংকেতিক-ভাবে তাদের সাথে যোগাযোগ করেন।
ঠিক বিমান উঠে যাবার পরে পরেই একটা শব্দ হয়, যার মানে হল, এবারে বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ার ওঠানো হচ্ছে। এর পরে একটি টুং শব্দ শোনা যায়, যার মানে হল, পাইলট এখন সবাইকে সীট বেল্ট খোলার অনুমতি দিচ্ছেন, সেটা যেন এয়ার হোস্টেসরা সবাইকে জানিয়ে দেন।

এয়ার হোস্টেস সহযোগিতা করছেন যাত্রীদের। ছবি: সংগৃহীত।
শুধু যে ভিন্ন ভিন্ন শব্দই হয়, তাই নয়, এই শব্দগুলো পর পর কতটি হল, কোনটার পরে কি হল সেগুলোরও রয়েছে বিশেষ মানে। কখনও যাত্রীরা তাদের সীট থেকে কলিং বাটনে চাপ দিলে হালকা ডিং শব্দ হয়, যেটা থেকে এয়ার হোস্টেসরা বুঝতে পারে যে তাদেরকে ডাকা হচ্ছে। এই একই শব্দ আর একটু উচু স্বরে বাজলে বুঝবেন যে এক স্থানের কেবিন ক্রু আর এক স্থানের কেবিন ক্রুকে ডাকছে।
তিনটি সংক্ষিপ্ত নিচু স্বরে টিং টিং টিং মানে হল, সামনে আবহাওয়ার কারণে বিমানে টার্বুলেন্স বা ঝাঁকুনি তৈরি হতে পারে, এয়ার হোস্টেসরা যেন খাবারের ট্রলি ও অন্যান্য জিনিস ঠিক জায়গায় আটতে রাখে, যেন সেগুলো ঝাঁকুনিতে ছুটে গিয়ে সমস্যা তৈরি না করে।
আসলে বিমানে এরকম অনেক রকম সংকেতই আছে, যেগুলো কেবল বিমানের ক্রুরাই বুঝতে পারে। এই বিশেষ সংকেত দিয়ে যোগাযোগের কারণ হল, নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে ব্যবস্থাপনা সামাল দেয়া।

একটা বিশেষ সংকেতে এয়ার হোস্টেসরা যার যার জিনিস গুলো নিরাপদ ভাবে সাজিয়ে রাখেন। সামনে বিমানের ঝাঁকুনি শুরু হতে পারে। ছবি: সংগৃহীত।
জরুরী অবস্থা ঘটলে ওপেন চ্যানেলে সেটা নিয়ে যোগাযোগ হলে তা নিয়ে যাত্রীদের মনে আতংক তৈরি হতে পারে। তাই এসব সাংকেতিক ব্যবস্থায় তারা নিজেদের মাঝে যোগাযোগ করে সেটার সমাধানের চেষ্টা করেন।
এর পরেরবার বিমানে উঠলে একটু খেয়াল করতে ভুলবেন না, কীভাবে তারা নিজেদের মাঝে যোগাযোগ করে। বিষয়টা আপনার একঘেয়ে বিমান যাত্রাকে একটু মজার করে তুলতে পারে।
প্রিয় ট্রাভেল/ সম্পাদনা ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
- ট্যাগ:
- ভ্রমণ
- বিমান
- যোগাযোগের মাধ্যম
- সাংকেতিক কোড
১ ঘণ্টা, ৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৬ মিনিট আগে