কণ্ঠশিল্পী সজীব রানা। ছবি: সংগৃহীত।

এক কোটি ভিউয়ের ঘরে সজীব রানার ‘চলনা সুজন’ [ভিডিও]

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৩:৪৬
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১৩:৪৬

(প্রিয়.কম) তরুণ উদীয়মান কন্ঠশল্পিী সজীব রানা প্রথম গান দিয়ে বাজিমাত করে দিলেন। ‘চলনা সুজন মিলে দুজন নীল ঐ আকাশে ভাসি, দেখুক লোকে এ দুচোখে তোর ঐ দুচোখের হাসি’- মানুষরে মুখে মুখে ঘোরা এই কথাগুলো ‘চলনা সুজন’ গানের কণ্ঠশিল্পী সজীব রানার মুখ থেকে সবাই শুনেছেন। ‘বখাটে’ নামে স্বল্পদর্ঘ্যৈ ছবির এই গানটি প্রকাশ হয় গত বছরের নভেম্বরে। এক বছরের মাথায় গানটি মানুষের মন জয়ের পাশাপাশি অন্তর্জালেও পার করেছে বড় মাইলফলক। ‘চলনা সুজন’ গানটি পেরিয়ে গিয়েছে এক কোটি র্দশকের গণ্ডি। এবার ইমরান, মিনার ও মোহনার পাশাপাশি এক কোটির শিল্পী হিসেবে সজীব রানার নামটি তাদের কাতারে চলে এসেছে।

রোম্যান্টিক কথায় ভরপুর এই গানটি লিখেছেন তরুণ নির্মাতা স্বরাজ দেব। যিনি ‘বখাটে’ স্বল্পদর্ঘ্যৈটি নির্মাণ করছিলেন। কথার সঙ্গে সামঞ্জস্য রেখে মিষ্টি সুর আর সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। প্রতিনিয়ত র্পূণদর্ঘ্যৈ ছবির সংগীতায়োজন নিয়ে ব্যস্ত থাকলেও ‘বখাটে’র গল্প পছন্দ হওয়ায় এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন হুমায়ূন।

গানটি উপভোগ করুন এখানে:

ভিডিওটি সংগৃহীত।

প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ