ছবি সংগৃহীত
খালেদা জিয়ার সঙ্গে ‘সংস্কারপন্থী’ দুই নেতার বৈঠক
আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫
জহির উদ্দিন স্বপন ও সাখাওয়াত হোসেন বুকুল। ফাইল ছবি
(প্রিয়.কম) জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিতি দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সর্দার সাখাওয়াত হোসেন বুকুলের সঙ্গে বৈঠক করেছেন।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন খালেদা জিয়া।
বিএনপির একাধিক সূত্রের বরাতে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। জহির উদ্দিন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাবেক সাংসদ ছিলেন।
সূত্র জানায়, বৈঠক খালেদা জিয়া বিএনপির এই দুই নেতাকে দলের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তারাও বিএনপি প্রধানের পরামর্শ মোতাবেক দলের জন্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০০৭ সালের এক-এগারোর সময় ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিতি পেয়ে দলের বাইরে থাকা নেতাদের আবারও দলে ফিরিয়ে আনতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ১০ বছর পর খালেদা জিয়া বৃহস্পতিবার দুই ‘সংস্কারপন্থী’ নেতাকে ডেকে পাঠান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং দলের জন্য কাজ করতেও বলেন।
প্রিয় সংবাদ/খোরশেদ/কামরুল