ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: অতুলনীয় সৌন্দর্যের আধার কাপ্তাই লেক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
কাপ্তাই হ্রদে সারাবেলা নৌভ্রমণ হতে পারে চিরস্মরণীয়। ছবি: ড. জিনিয়া রহমান
(প্রিয়.কম): রাঙ্গামাটি ভ্রমণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই লেক। স্রোতস্বিনী কর্ণফুলীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল লেকটি। মানুষের সৃষ্ট কোন প্রাকৃতিক নিদর্শন যে এত সুন্দর হতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না আপনার। তাই অবশ্যই পার্বত্য ভূমির মাঝে বন্য সবুজ আর সুনীল আকাশের প্রতিবিম্ব নিয়ে জেগে থাকা কাপ্তাই হ্রদে একবার হলেও যেতে পারেন।

আকাশ আর লেকের মিতালী। ছবি: ড. জিনিয়া রহমান
কাপ্তাই লেক ভ্রমণ মানে কিন্তু শুধু একটি লেকে ভেসে বেড়ানো নয়। নৌকা ভাড়া করে লেকে তো ঘুরে বেড়াতে পারবেনই তার সাথে উপভোগ করতে পারবেন পর্যটনের বিখ্যাত ঝুলন্ত সেতু। নৌকা নিয়ে চলে যেতে পারেন শুভলং ঝর্ণায়। বর্ষায় ঝর্ণাটি তাঁর যৌবন ফিরে পায়, অন্য সময় শুষ্ক থাকে। আদিবাসি খাবার সহ রকমারি খাবারের স্বাদ নিতে যেতে পারেন পেদা টিং টিং রেস্টুরেন্টে।
লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মানের সময় লেকে তলিয়ে যায়। এছাড়াও যেতে পারবেন রাজবন বিহারে। এটি বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার যা দর্শনার্থীদের জন্য অন্যতম আর্কষনীয় স্থান।

সবুজের অপরূপ প্রতিচ্ছবি। ছবি: ড. জিনিয়া রহমান
বিদ্যুৎ উৎপাদনের জন্য লেকটির সৃষ্টি করা হলেও পর্যটন শিল্পের কারণে লেকটি ভূমিকা রাখছে দেশের আর্থিক উন্নয়নে যার প্রভাব পড়ছে আশেপাশের অধিবাসিদের জীবনযাত্রায়। লেককে ঘিরে গড়ে উঠেছে জীবিকা। উন্নত হয়েছে সামাজিক জীবন।
কীভাবে যাবেন
ঢাকা থেকে রাঙ্গামাটি অনেক গুলো পরিবহন আছে যেমন: সোহাগ, সৌদিয়া, শ্যামলী, হানিফ, ঈগল ইত্যাদি। আপনি কল্যাণপুর, কলাবাগান বা সায়েদাবাদ থেকে রওনা হতে পারেন। ভাড়া ননএসি ৬০০-৬৫০ টাকা, এসি ৮০০-১০০০ টাকা। রাঙ্গামাটি নেমে শহরের রিজার্ভ বাজার থেকে নৌকা/স্পিড বোট ভাড়া করে লেকে ঘুরে বেড়াতে পারেন ইচ্ছেমত। নৌকার সাথে লেক পাড়ের জায়গাগুলো দেখার চুক্তি করে নিলেই হল। তারাই আপনাকে নিয়ে যাবে সেসব জায়গায়।
কোথায় থাকবেন
থাকার জন্য রাঙ্গামাটিতে সরকারী বেসরকারী অনেকগুলো হোটেল ও গেষ্ট হাউজ রয়েছে। নিচে কয়েকটি হোটেল এর বর্ননা দেয়া হলো:
১। পর্যটন হলিডে কমপ্লেক্স
এসি- ১৭২৫ টাকা, নন এসি- ৮০৫ টাকা
যোগযোগ/ফোনঃ ০৩৫১-৬৩১২৬ (অফিস)
২। হোটেল সুফিয়া
এসি- ৯০০ টাকা (সিঙ্গেল), ১২৫০ (ডাবল)
নন এসি- ৬০০ টাকা
যোগাযোগ/ফোনঃ ০৩৫১-৬২১৪৫, ৬১১৭৪, ০১৫৫৩৪০৯১৪৯
৩। হোটেল গ্রীন ক্যাসেল
এসি- ১১৫০ হতে ১৬০০ টাকা পর্যন্ত
নন এসি- ৭৫০ হতে ১৫০০ টাকা পর্যন্ত
যোগাযোগ/ফোন: ০৩৫১-৭১২১৪, ৬১২০০, ০১৭২৬-৫১১৫৩২, ০১৮১৫-৪৫৯১৪৬
প্রিয় ট্রাভেল/ ড. জিনিয়া রহমান।
২ ঘণ্টা, ৩৭ মিনিট আগে
৩ ঘণ্টা, ১ মিনিট আগে
৩ ঘণ্টা, ১ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৪ মিনিট আগে