ছবি সংগৃহীত
জবা ফুলের হেয়ার ডাই তৈরি করবেন যেভাবে
আপডেট: ০৯ মে ২০১৭, ০৮:৩৯
জবা ফুলের হেয়ার ডাই আপনার চুলকে চমৎকারভাবে রঙিন করে তুলবে। ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম) বর্তমানে অনেকেই হেয়ার ডাই ব্যবহার করেন। কিন্তু রাসায়নিক মুক্ত হেয়ার ডাই ব্যবহার করা উচিৎ। কারণ হেয়ার ডাই এর কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সংবেদনশীল ত্বকের অধিকারীদের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে। সেকারণেই আজ আমরা সবচেয়ে ভালো প্রাকৃতিক হেয়ার ডাই তৈরির উপায় জানবো।
জবা ফুলের চা তৈরি করে সেটি চুলে ব্যবহার করতে পারেন। এটি সবচেয়ে সহজ উপায়। তবে সবচেয়ে কার্যকরী হচ্ছে জবার ক্রিম ডাই ব্যবহার করা।
জবা ফুল মাথার তালু ও চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে চমৎকারভাবে কাজ করে। জবা ফুল বিভিন্ন রঙের হয়। তবে হেয়ার ডাই হিসেবে জবার সবচেয়ে ভালো এবং জনপ্রিয় রঙ হচ্ছে লাল। জবা ফুলের হেয়ার ডাই তৈরির উপায়টি জেনে নিই চলুন।
প্রয়োজনীয় উপকরণ:
· ৩ টেবিলচামচ কোকোয়া
· ২ টেবিলচামচ জেলাটিন
· ২ টেবিলচামচ হেনা গুঁড়ো
· জবা চা
কোকোয়ার উপকারিতা:
কোকোয়ার উপাদান চুলের গভীরে প্রবেশ করে চুলের মূলে পুষ্টি সরবরাহ করতে পারে বলে হেয়ার মাস্ক হিসেবে এবং প্রাকৃতিক হেয়ার ডাই হিসেবে ব্যবহার করা হয় কোকোয়া পাউডার। চুলের গোঁড়া যদি স্বাস্থ্যবান থাকে তাহলে চুলের বৃদ্ধি ভালো হয়। কোকোয়ার এই উপাদানটির কারণেই জবার হেয়ার ডাই প্রস্তুতের সময় কোকোয়া যুক্ত করা হয়।
জেলাটিন এর উপকারিতা :
বেশিরভাগ হেয়ার মাস্ক এর গুরুত্বপূর্ণ উপাদান জেলাটিন। এটি হেয়ার কেয়ার এক্সপার্টদের খুবই পছন্দের একটি উপাদান কারন চুলের বিভিন্ন সমস্যার সমাধানে চমৎকারভাবে কাজ করে এটি।
হেনা:

আপনি যখন প্রাকৃতিকভাবে চুলের যত্নের কথা বলবেন তখন হেনা বা মেহেদির উপকারিতাকে এড়িয়ে যেতে পারবেন না। এটি আপনার চুলকে নিজের রঙে রাঙাতে পারে। চুলের গভীর থেকে চুলকে শক্তিশালী করে এর সুরক্ষা দিতে পারে। তাই জবার হেয়ার ডাই তৈরিতে এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
জবার চা তৈরির উপায়:

২ কাপ পানি ফুটিয়ে নিন। পানির পাত্রটি তাপ থেকে সরিয়ে নিন এবং এতে ১ কাপ জবা ফুল যোগ করুন। ৫-১০ মিনিট পর ফুলগুলোকে ছেঁকে বের করে নিন। তৈরি হয়ে গেল জবা চা। হেয়ার ডাই হিসেবে ব্যবহার করতে পারেন এই চা। কিন্তু ক্রিমের মত হেয়ার ডাই ব্যবহার করাটা অনেক বেশি কার্যকরী।
জবার হেয়ার ডাই তৈরির উপায়:

১ কাপ জবা চায়ের সাথে জেলাটিনের গুঁড়ো যোগ করুন। ৫ মিনিট পর হালকা তাপ দিলে জেলাটিন গলবে। এর সাথে হেনার গুঁড়ো ও কোকোয়ার গুঁড়ো মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল জবার হেয়ার ডাই।
যেভাবে ব্যবহার করবেন:

জবার হেয়ার ডাই একটি ব্রাশ দিয়ে আপনার চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পড়ে থাকুন। আপনি আপনার চুলের কাঙ্খিত রঙের জন্য যে সময়টুকু প্রয়োজন সে সময় পর্যন্ত রাখুন এই হেয়ার ডাই। কম রঙিন করতে চাইলে কম সময় রাখুন, বেশি রঙিন করতে চাইলে বেশিক্ষণ রাখুন। আপনার চুলকে প্রাকৃতিকভাবে রাঙাতে ব্যবহার করুন জবার হেয়ার ডাই।
সূত্র: বোল্ড স্কাই
সম্পাদনা : রুমানা বৈশাখী
- ট্যাগ:
- রূপ-রঙ
- লাইফ
- চুলের রঙ
- জবা ফুল
- প্রাকৃতিক উপাদান