ছবিঃ সংগৃহীত
ভ্রমনে ওয়ান স্পট অনলাইন সেবা দিতে ‘গো জায়ান’
আপডেট: ১৫ আগস্ট ২০১৭, ১৮:৪৭
(প্রিয়.কম) ভ্রমণ পিপাসু পর্যটকদের ওয়ান স্পট অনলাইন সেবা দিতে যাত্রা শুরু করেছে গো জায়ান লিমিটেড। এই বিষয়ে গত ১২ আগস্ট বনানীতে একটি সংবাদ সম্মেলন করে এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে গোজায়ান এর চেয়ারম্যান সৈয়দ ফরহাদ আহমেদ জানান, গত ১০ অগাস্ট, রাজধানীর ল্য মেরিডিয়ান হোটেলে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইট উদ্বোধন করেন। অনুষ্ঠানে পলক বলেন, ২০১৫ সালে দেশের বাইরে গিয়েছিল ৪ লাখ বাংলাদেশী। ২০১৬ সালে সেটা বেড়ে দাড়ায় ২০ লাখে। ২০১৭ তে সেটা আরও বেড়ে যাবে। বাংলাদেশেীদের সক্ষমতা যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে আরও ভাল সলুশন এবং কনটেন্ট এর প্রয়োজনীয়তা। গো জায়ান সেখানটায় আমাদের বেশ ভাল একটি সুযোগ করে দিয়েছে।”
সংবাদ সম্মেলনে ফরহাদ আহমেদ বলেন, গোজায়ান এর পেছনে একটি তরুণ দল দিনরাত কাজ করছে। শুধু লাভের জন্য ব্যবসা আমরা করতে চাইনা। আমরা টেকনোলজিস চেষ্টা করে এমন সব ব্যবসা করতে যেখানে সরাসরি হোক বা অন্য পথে হোক, সাধারণ বাংলাদেশীরা যেন উপকার পায়। আমার বিশ্বাস এটি বাংলাদেশের ট্রাভেল জগতে গেম চেঞ্জিং প্ল্যাটফর্ম হতে যাচ্ছে।
গোজায়ান এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হাফিজ বলেন, এই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা এমন অনেক সুবিধা পাবেন যা এর আগে পাননি। অনলাইনে বসেই আপনি টিকিট কেনা থেকে শুরু করে হোটেল বুকিং সব করতে পারবেন, এবং সেটা বাংলাদেশী টাকায়। কোন ফরেন কারেন্সির ক্রেডিট কার্ড দরকার হবেনা। একইসাথে বিভিন্ন অফার পাশাপাশি রেখে ব্যবহারকারীরা তুলনা করতে পারবেন কোন অফারটি নিলে সুবিধা হবে। তবে আমারা শুধূ অনলাইনে নয়, অফলাইনেও ছড়িয়ে যেতে চাই। আমাদের স্বপ্ন বিকাশ বা এম ক্যাশের মত গলির মোড়ে মোড়ে যেন মানুষ আমাদের সার্ভিস নিতে পারে অনলাইনের দামেই।”
অনুষ্ঠানে জানানো হয়, গো জায়ান বাংলাদেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম যা পর্যটকদের ভ্রমণ আরও সুবিধাজনক করতে একই সঙ্গে লোকাল কারেন্সি কার্ড এবং মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস যেমন বিকাশের মধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকে। একইসাথে গো জায়ান বিশ্বের যে কোন জায়গায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং সুবিধা দিতে সক্ষম। শুধু তাই নয়, স্থানীয় মুদ্রায় টাকার পরিমাণ জানতে এবং পরিশোধ করতে পারবেন। বাংলাদেশের অনলাইন ভ্রমণ সংস্থা হিসেবে গো জায়ান একমাত্র ওয়ান স্পট অনলাইন প্ল্যাটফর্ম যা বুকিং.কম এর অংশীদার হিসেবে আছে। বুকিং.কম বিশ্বব্যাপী ১.২ মিলিয়নের বেশি হোটেলের বুকিং সুবিধা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস এর প্রেসিডেন্ট মুস্তাফা জাব্বার এবং ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ এবং গো জায়ান এর উর্ব্ধতন কর্মকর্তা সৈয়দ কামরুল আহসান।
প্রিয় টেক/মিজান