মিয়া খলিফা। ছবি: সংগৃহীত।

মাদার মেরির ছবিতে মিয়া খলিফা, ইন্সটাগ্রামে বিতর্ক

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ২১:২২
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ২১:২২

(প্রিয়.কম) সাবেক পর্ন তারকা মিয়া খলিফা এমনিতেই তার পেশার জন্য সমালোচিত। তার বিষয়ে কিছু প্রকাশ হলেই গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু মিয়া এবার নিজেই নিজের জন্য বিতর্ক নিয়ে হাজির হলেন। সম্প্রতি ইন্সটাগ্রামে মাদার মেরির মুখে প্রযুক্তির সাহায্যে নিজের ছবি পোস্ট করে আলোচনায় এলেন মিয়া খলিফা। 

ধর্মীয় বিষয় নিয়ে এমনিতেই স্পর্শকাতর এই সমাজ। আর এমন কোন ঘটনায় যদি সামিল হন প্রাক্তন পর্ন অভিনেত্রী, তাহলে বিতর্ক হওয়াই স্বাভাবিক।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাদার মেরির ছবিতে নিজের মুখের ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন মিয়া।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের একটি ছবিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী মিয়া খলিফা ভেবে ভুল করেছিলেন। তা নিয়েও অনেক হইচই হয়েছিল। সেই ঘটনা মনে করিয়ে দিয়ে রসিকতার ছলে এ ছবি পোস্ট করেন মিয়া। ছবির ক্যাপশনেও তাই লিখেছেন। কিন্তু যে ছবি তিনি পোস্ট করেছেন সেটি মাদার মেরির ছবি বলেই পরিচিত। এ ছবি পোস্টের পর থেকেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রিয় বিনোদন/গোরা