সবুজ ছায়াময় পাহাড়ে ঘেরা ক্যাফে ২৪। ছবিঃ জুবায়ের আবদুল্লাহ

প্রিয় গন্তব্যঃ ক্যাফে ২৪

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ মে ২০১৭, ১৯:৩৯
আপডেট: ২১ মে ২০১৭, ১৯:৩৯

(প্রিয়.কম) হাটহাজারি-ভাটিয়ারি লিংক রোডের হাটহাজারি অংশ থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে ক্যাফে ২৪ এর অবস্থান। চট্টগ্রামে ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে নিশ্চয়ই গেছেন আপনি! পরবর্তী ভ্রমণে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে।
 
আদিবাসী ঘরের নমুনা। ছবিঃ জুবায়ের আবদুল্লাহ
 
ক্যাফেটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চারদিকে ছোট ছোট পাহাড়, নীল আকাশ আর খোলা প্রান্তরে এই ক্যাফে সময় কাটানোর জন্য চমৎকার। সাথেই রয়েছে একটি ছোট্ট পার্ক যেখানে আদিবাসীদের ঘরের আদলে তৈরি করা হয়েছে ছোট ছোট ঘর। আদিবাসী-বাঙ্গালীদের নানান ধরণের বৈচিত্রময় ঘর দেখতে পাবেন আপনি এখানে।
 
এখানে বসে থাকতে পারেন আবার নৌকায় ঘুরেও বেড়াতে পারেন। ছবিঃ জুবায়ের আবদুল্লাহ
 
পার্কের নৌকায় ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগবে আপনার। পার্কের ঠিক পাশেই এক পাহাড়ে রয়েছে অসাধারন থ্রিলিং 'এডভেঞ্চার ট্রেইল'। বসার বেশ কয়েকটি জায়গা, কয়েকটা বাঁশ-কাঠের টঙ ঘর, আবার আছে আধুনিক রেস্টুরেন্ট টাইপ ঘর। খাবারের দাম তুলনামূলক অনেক কম।
 
কাঠের নৌকা। ছবিঃ জুবায়ের আবদুল্লাহ
 
প্রবেশমূল্যঃ
পার্কের প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।
 
সময়সূচিঃ
পার্ক খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
 
গুগল ম্যাপে ক্যাফে ২৪
 
যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে বাসে, ট্রেনে বা বিমানে যে কোন উপায়েই যাওয়া যাবে চট্টগ্রামে। এরপর অক্সিজেন মোড় থেকে লোকাল সিএনজি অটোতে চড়ে বড় দীঘির পাড় নামবেন, ভাড়া ১০ টাকা। সেখান থেকে চান্দের গাড়ি টাইপ লেগুনায় চড়ে ভাটিয়ারি যাবার পথে এখানে নেমে যাবেন, ভাড়া ১৫ টাকা।
 
কাঠের ঠেলাগাড়ি। ছবিঃ জুবায়ের আবদুল্লাহ
 
অথবা চট্টগ্রাম থেকে সরাসরি ভাটিয়ারিতে নেমে বড় দীঘির পাড় যাওয়ার লেগুলায় চড়ে এখানে নেমে যেতে পারেন।
 
 
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
 
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।