ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্যঃ বসুন্ধরা রিভারভিউ
প্রকাশিত: ০৬ মে ২০১৭, ১৬:২০
আপডেট: ০৬ মে ২০১৭, ১৬:২০
আপডেট: ০৬ মে ২০১৭, ১৬:২০
বসুন্ধরা রিভারভিউ। ছবি- সংগৃহীত।
(প্রিয়.কম) ঢাকার আশেপাশে প্রাকৃতিক সুন্দর পরিবেশে ঘুরে বেড়ানোর মতো জায়গা তেমন নেই বললেই চলে। সীমাবদ্ধ পার্ক, প্রাচীন ঐতিহাসিক অবকাঠামো, যাদুঘর এসবই মূলত বেড়ানোর জায়গার। সম্প্রতি নদীতটগুলো বেশ জনপ্রিয় হয়েছে ঠিকই, তবু টা যেন ঠিক কোলাহলের বাইরে নয়, শহরেরই অংশ।
এমন অবস্থায় যদি পাওয়া যায় একটি গ্রাম? এই ঢাকায়? আমরা চোখ মেলে দেখি না বা ঘোরার জায়গা বলতে শুধু পর্যটন স্থলগুলোকেই বুঝি। নইলে ঢাকার মাঝেই খুঁজে পাওয়া সম্ভব সবুজ শ্যামল মেঠোপথ। মহাসড়ক ছেঁড়ে একটু কাদায় হাঁটতে হবে আমাদের এই যা!
কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এমনই একটি জায়গা। সবুজ সাজানো গোছানো জায়গা, নিরিবিলি পরিবেশ। ব্যস্ততার ফাঁকে অবসর কাটানোর জন্য চমৎকার একটি জায়গা। কাশফুলের মৌসুমে ফুলে ফুলে সাদা হয়ে যায় জায়গাটি। এর পাশেই গ্রামাঞ্চলেও ঘুরে বেড়াতে পারেন। মেঠোপথ, সব্জি চাষের জমি সব মিলিয়ে দারুন একটি দিন কাটবে।
গাছ-গাছালি, পাখির কলতান সব কিছুর মাঝে খেয়াল রাখতে হবে ঘড়ির কাঁটায়। অবশ্যই সন্ধ্যার মাঝে ফিরে আসবেন। বিশাল এলাকা নিরিবিলি বলে সন্ধ্যার পর নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
গুগল ম্যাপে দেখে নিন বসুন্ধরা রিভারভিউ এর অবস্থান।
কীভাবে যাবেন-
প্রথমে যেতে হবে যাত্রাবাড়ী। সেখান থেকে বাসে বা লেগুনায় পোস্তগোলা ব্রীজ। এরপর সিএনজি করে ব্রীজ পার হবেন। রিকশা বা অটোতে চলে যাবেন বসুন্ধরা রিভারভিউ।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
বিডি নিউজ ২৪
| চট্টগ্রাম মেট্রোপলিটন
১৪ মিনিট আগে
১৬ মিনিট আগে