কী করে বুঝবেন আপনি এক্সট্রোভার্ট কিনা? ছবি : সংগৃহীত

আপনি কী একজন এক্সট্রোভার্ট মানুষ? চলুন জেনে আসা যাক...

বুশরা আমিন তুবা
ফিচার লেখক, প্রিয়.কম
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৭, ১৭:৩৪
আপডেট: ০২ আগস্ট ২০১৭, ১৭:৩৪

(প্রিয়.কম) আপনি কি জানেন বহির্মুখী মানুষ কাদের বলে? তবে আপনাকে জানিয়ে দেওয়ার জন্যই বলছি, বহির্মুখী মানুষ হলেন তারাই যারা সামাজিকভাবে দারুণ সচেতন ও আত্মবিশ্বাসী। কিন্তু এ সংজ্ঞা অধিকাংশ বহির্মুখী মানুষদের ক্ষেত্রে কাজে লাগে না। আজকে আমাদের প্রতিবেদনে এমন কিছু বৈশিষ্ট্যের কথা তুলে আনবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হবে বহির্মুর্খী মানুষ কারা। কিংবা নিজের সঙ্গেও চট করে মিলিয়ে নিতে পারেন। 

১। আপনি যেকোন সময়, যেকোন মানুষের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত থাকেন।

২। বিশেষভাবে নতুন মুখ সামনে এলে আপনি নিজেকে শক্ত রাখতেই ভালোবাসেন।

৩। হঠাত করে অন্তর্মুখী স্বভাবের কেউ আপনার সামনে চলে এলে আপনি খুব হতাশ হয়ে যান এবং নিজেকে দোষী ভাবতে থাকেন।

৪। অবসর সময়ে আপনি খুব বেশি বিরক্ত বোধ করেন হাতে কোন কাজ নেই দেখে।

৫। যত বেশি মানুষের সঙ্গে আপনি মেশেন, ততো যেন নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করেন।

৬। যেখানেই আপনি যান না কেন, নতুন বন্ধু বানানো আপনার জন্য কোন ব্যাপার নয়।

৭। যেকোন পারিবারিক কিংবা বন্ধুদের আসরে আপনি খেয়াল রাখেন সবাই যেন গল্প ও আড্ডায় মেতে থাকে। কেউ যেন সোশ্যাল মিডিয়ায় সময় না কাটায়।

৮। 'কিছু করি না' কথাটা শুনলেই আপনি অতিষ্ট হয়ে যান। কারণ আপনি মনে করেন পৃথিবীতে অনেক কিছু করার আছে।

৯। আপনি সর্বদাই অনেক শক্তি সঞ্চার করে রাখেন নিজের ভেতর। 

১০। আপনি যদি কোন বিষয়ে মনঃক্ষুণ্ণ হন, তবে খোলাখুলিভাবে সে আলোচনা করতে দ্বিধাবোধ করেন না।

১১। মানুষের সামনে ভালো একটা ইমপ্রেশন তৈরি করা আপনার অন্যতম প্রধান লক্ষ্য। 

১২। আপনি হয়তো ঘরে বসেও কাজ করতে পারেন। কিন্তু অফিসে যাওয়া, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করা আপনার অন্যতম প্রিয় কাজ। 

১৩। অন্য কারো সঙ্গে কথা বলে আপনি ভেতরে ভেতরে এক ধরনের শক্তি পান।

১৪। আপনার হয়তো মানুষের মনোযোগ খুব ভালো লাগে এবং আপনি ভালোভাবেই জানেন যে কীভাবে তা আকর্ষণ করতে হবে।

১৫। অনেকে মিলে করা যেকোন কাজ আপনার খুব ভালো লাগে।

১৬। বোর হওয়া কিংবা বোর অনুভব করা আপনার কাছে শাস্তির মতন।

১৭। ভালো একটা সোশ্যাল গ্যাদারিং আপনাকে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট।

১৮। মাঝে মাঝে আপনার মস্তিষ্কের চাইতে মুখ বেশি চলে। 

১৯। আপনার কাছের এবং দূরের মানুষেরা মনে করেন যে আপনার কোন কষ্ট নেই এবং সেটি যথেষ্ট বিরক্তিকর।

২০। অন্যরা এটিও ভুলে যায় যে আপনি একজন মানুষ এবং আপনার ও নেতিবাচক মনোভাব থাকতে পারে যেকোন কিছুর প্রতি।

২১। আপনার সামাজিক বিভিন্ন গ্রুপের জন্য আপনিই পরিকল্পনা নির্মাতা।

২২। একা থাকাটা আপনার কাছে দম বন্ধ হওয়ার শামিল।

২৩। আপনার জীবন একটি 'খোলা বই' এর মতন এবং আপনি সব সময় পাঠকের মনোযোগ আকর্ষণ করতে চান।

২৪। আপনার সঙ্গে খাতির হওয়ার জন্য আরেকজন মানুষের বহির্মুখী হওয়া খুব জরুরী।

২৫। আপনার পাশে আরেকজন যদি কানে হেডফোন লাগিয়ে বসে থাকেন, তাহলে আপনার মেজাজ তিরিক্ষি হয়ে যায়।

২৬। আপনি শুধু মুখে মুখেই না, মাঝে মাঝে হাত-পা দিয়েও অঙ্গভঙ্গি করে কথা বলেন।

২৭। মাঝে মধ্যে আপনার বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ড ও খুব বিরক্ত লাগে কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোন অপশন নেই আপনার কাছে।

২৮। পরিশেষে বলতেই হয়, একটি জরিপ মতে বহির্মুখী মনের মানুষেরা অন্য মানুষের চাইতে বেশিদিন বেঁচে থাকেন। 

এই ছিলো বহির্মুখী মানুষের কিছু চিরাচরিত বৈশিষ্ট্য। এখন আপনিই মিলিয়ে দেখুন নিজের সাথে কিংবা আশেপাশের মানুষের সাথে। ভালো কাটুক সময়গুলো।

সূত্র: ফিল্টার কপি