কাচকি শুঁটকি ভর্তা। ছবি: সুমনা সুমি
গরম ভাতের পাতে কাচকি শুঁটকির ভর্তা
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১২:২৭
আপডেট: ০৪ মে ২০১৯, ১২:২৭
আপডেট: ০৪ মে ২০১৯, ১২:২৭
(প্রিয়.কম) প্রচণ্ড গরমে খেতে ভালো লাগে না কিছুই। বিশেষ করে ঝোলের তরকারি ভালো লাগে না একেবারেই। তাই গরমের সময়ে ভাতের পাতে ভর্তা-ভাজিই সকলের পছন্দ। ভালবাসেন কাচকি শুঁটকি খেতে? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যেই। সুমনা সুমি জানাচ্ছেন কাচকি শুঁটকি ভর্তা করার খুবই দারুণ একটি রেসিপি।
উপকরণ
- কাচকি শুঁটকি (ছোট আকারের) ১ কাপ
- পেঁয়াজ কুচি ১ কাপ
- রসুন কুচি ১টি বড়
- ধনেপাতা কুচি ইচ্ছেমত
- হলুদের গুঁড়ো ১/৪ চা চামচ
- মরিচের গুঁড়ো ১/২ চা চামচ
- শুকনো মরিচ টালা ৪-৬ পিস
- সরিষার তেল ১ টেবিল চামচ
- সয়াবিন তেল ২ টেবিল চামচ

প্রণালি
- কাচকি শুঁটকি বেশ পরিষ্কার অবস্থায় বাজারে পাওয়া যায়, তাই অনেক বেশি না ধুলেও হবে। শুধু হালকা গরম পানিতে ৫-৬ বার ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- তাওয়া বা প্যান গরম করে শুঁটকিগুলো অল্প আঁচে ৫-৬ মিনিট টেলে নিন।
- অন্য প্যানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
- পেঁয়াজ নরম হয়ে গেলে শুঁটকি, লবণ ও গুঁড়ো মশলা দিয়ে নেড়ে নিন। ঢেকে অল্প আঁচে রাখুন বেশ কয়েক মিনিট। ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করুন।
- এখন সরিষার তেল ও ইচ্ছেমত শুকনোমরিচ হাত দিয়ে চটকে শুঁটকির সাথে হাত দিয়ে চটকে মিশিয়ে নিন।
প্রিয় লাইফ/আশরাফ
- ট্যাগ:
- রেসিপি
- লাইফ
- খাবার
- কাচকি রেসিপি
- শুঁটকি রেসিপি
৭ ঘণ্টা, ৪১ মিনিট আগে
৮ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
৮ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
৮ ঘণ্টা, ৩৯ মিনিট আগে
৯ ঘণ্টা, ১৪ মিনিট আগে
১৬ ঘণ্টা, ২৪ মিনিট আগে
১৭ ঘণ্টা, ১৮ মিনিট আগে
১৭ ঘণ্টা, ১৯ মিনিট আগে
১৮ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
১৮ ঘণ্টা, ৫৬ মিনিট আগে