ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৭২ : সাহাবি আবু সুফিয়ান ও বাদশাহ হিরাক্লিয়াসের মধ্যকার কথোপকথন

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৪, ১৬:৩৯
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৪, ১৬:৩৯

আরবি হাদিস عَنْ أَبِي سفيانَ صَخرِ بنِ حربٍ رضي الله عنه في حَدِيثِهِ الطَّوِيلِ في قِصَّةِ هِرَقْلَ، قَالَ هِرَقْلُ : فَمَاذَا يَأَمُرُكُمْ - يعني : النَّبيّ ﷺ قَالَ أبو سفيانَ : قُلْتُ : يقولُ: «اعْبُدُوا اللهَ وَحدَهُ لا تُشْرِكوُا بِهِ شَيئاً، وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ، ويَأْمُرُنَا بالصَلاةِ، وَالصِّدْقِ، والعَفَافِ، وَالصِّلَةِ». مُتَّفَقٌ عَلَيهِ বাংলা অনুবাদ আবু সুফিয়ান সাখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু ঐ দীর্ঘ হাদিস বর্ণনা করেন যাতে (রোমের বাদশাহ) হিরাক্লিয়াসের ঘটনা বর্ণনা করা হয়েছে। হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন (তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি) তিনি---অর্থাৎ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম---তোমাদেরকে কোন্ কাজের আদেশ করছেন? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, তিনি বলছেন যে, তোমরা মাত্র এক আল্লাহর উপাসনা কর, তাঁর সাথে কাউকে অংশীদার করো না এবং ঐসব কথা পরিহার কর, যা তোমাদের বাপ-দাদারা বলত (এবং করত)। আর তিনি আমাদেরকে নামায পড়া, সত্য কথা বলা, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার আদেশ দেন। [বুখারি ৭, ৫১, ২৬৮১, ২৮০৪, ২৯৩৬, ২৯৪১, ৩১৭৪, ৪৫৯৩, মুসলিম ১৭৭৩, তিরমিযি ২৭১৭, আবু দাউদ ৫১৩৬, আহমদ ২৩৬৬]