ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৭১ : সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৪, ১৬:৩৬
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৪, ১৬:৩৬

আরবি হাদিস عَنْ أَبِي مُحَمَّدٍ الحَسَنِ بنِ عَليِّ بنِ أبي طَالِبٍ رَضِيَ الله عَنهُما، قَالَ : حَفظْتُ مِنْ رَسُول الله ﷺ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ ؛ فإنَّ الصِّدقَ طُمَأنِينَةٌ، وَالكَذِبَ رِيبَةٌ»رواه الترمذي، وَقالَ: «حديث صحيح» বাংলা অনুবাদ আবু মুহাম্মাদ হাসান ইবনে আলী ইবনে আবী ত্বালেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শব্দগুলি স্মরণ রেখেছি যে, তুমি ঐ জিনিস পরিত্যাগ কর, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ কর যাতে তোমার সন্দেহ নেই। কেননা, সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ। [তিরমিযি ২৫১৮, নাসায়ি ৫৭১১, আহমদ ২৭৮১৯, দারেমি ২৫৩২]