ছবি সংগৃহীত
হাদিসে রাসুল [সা.] নং- ৭১৬ : সফরের পাথেয়স্বরুপ তিনটি দোয়া
আপডেট: ১৯ মার্চ ২০১৪, ১৬:৩২
আরবি হাদিস عَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إنّي أُرِيدُ سَفَراً، فَزَوِّدْنِي، فَقَالَ: « زَوَّدَكَ الله التَّقْوَى » قَالَ: زِدْنِي قَالَ: « وَغَفَرَ ذَنْبَكَ » قَالَ: زِدْنِي، قَالَ: « وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ ». رواه الترمذي، وقال: «حديث حسن » বাংলা অনুবাদ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে নিবেদন জানাল, হে আল্লাহর রাসূল! আমি সফরে যাব, সুতরাং আমাকে পাথেয় দিন।’ তিনি উত্তরে এই দোয়া দিলেন, যাউওয়াদাকাল্লা-হুত্ তাক্বওয়া।’ অর্থাৎ আল্লাহ তোমাকে সংযমশীলতার পাথেয় দান করুন। লোকটি পুনরায় বলল, আমাকে আরো পাথেয় দিন।’ তিনি দোয়া দিয়ে বললেন, অগাফারা যামবাকা।’ অর্থাৎ আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করুন। লোকটি আবার নিবেদন করল, আমাকে আরো দিন।’ তিনি পুনরায় দোয়া দিয়ে বললেন, অয়্যাস্সারা লাকাল খাইরা হাইসুমা কুন্ত্।’ অর্থাৎ তুমি যেখানেই থাক, আল্লাহ যেন তোমার জন্য কল্যাণ সহজ করে দেন। [তিরমিযি ৩৪৪৪, দারেমি ২৬৭১]