ছবি সংগৃহীত
হাদিসে রাসুল [সা.] নং- ৩৬৭ : ছোটদের প্রতি দয়া করা এবং বড়দের সম্মান করা গুরুত্ব
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৫৭
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৫৭
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১৬:৫৭
আরবি হাদিস وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ غِيرنَا، وَيَعْرِفْ شَرَفَ كَبيرِنَا».حديث صحيح رواه أَبُو داود والترمذي، وَقالَ الترمذي: «حديث حسن صحيح».وَفي رِوَايَةِ أبي دَاوُد: «حَقَّ كَبيرِنَا». বাংলা অনুবাদ আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতা থেকে এবং তিনি (শুআইব) তাঁর (আমরের) দাদা (আব্দুল্লাহর ইবনে আমর) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান জানে না।’’আবু দাঊদের এক বর্ণনায় আছেঃ আমাদের বড়দের অধিকার জানে না।’’ [তিরমিযি ১৯২০, আহমদ ৬৬৯৪, ৬৮৯৬, ৭০৩৩]
২ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ১১ মিনিট আগে
৩ ঘণ্টা, ১২ মিনিট আগে