ছবি সংগৃহীত
হাদিসে রাসুল [সা.] নং- ১৩২ : প্রত্যেক তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবির সাদকাহ
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:১৪
আরবি হাদিস عَنْ أَبِي ذَرٍّ أيضاً رضي الله عنه : أنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «يُصْبحُ عَلَى كُلِّ سُلامَى منْ أَحَدِكُمْ صَدَقةٌ : فَكُلُّ تَسبيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحمِيدةٍ صَدَقَة، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكبيرَةٍ صَدَقَةٌ، وَأمْرٌ بِالمعرُوفِ صَدَقةٌ، ونَهيٌ عَنِ المُنْكَرِ صَدَقةٌ، وَيُجزِىءُ مِنْ ذلِكَ رَكْعَتَانِ يَركَعُهُما مِنَ الضُّحَى». رواه مسلم বাংলা অনুবাদ আবূ যার্র রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকের প্রত্যেক (হাড়ের) জোড়ের পক্ষ থেকে প্রাত্যহিক (প্রদেয়) সাদকাহ রয়েছে। সুতরাং প্রত্যেক তাসবিহ (সুবহানাল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাহমিদ (আলহামদু লিল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাকবির (আল্লাহু আকবার বলা) সাদকাহ এবং ভাল কাজের আদেশ প্রদান ও মন্দ কাজ থেকে নিষেধ করা সাদকাহ। এ সব কাজের পরিবর্তে চাশ্তের দুই রাক্আত নামায যথেষ্ট হবে।’’ [মুসলিম ৭২০, আবু দাউদ ১২৮৫১২৮৬]