ছবি সংগৃহীত

স্বপ্নে দেখলাম, আমার ঘরে পাখি বাসা বেঁধেছে- এর ব্যাখ্যা কি ?

মাওলানা মনযূরুল হক
লেখক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৬, ০৩:১২
আপডেট: ১৫ মার্চ ২০১৬, ০৩:১২

স্বপ্ন : আমি স্বপ্নে দেখি যে, আমার একটি বিশাল বাড়ি আছে । যদিও আমি খুব অভাবী মানুষ । একটু পরেই সেই বাড়িতে একটি পাখিকে বাসা বাঁধতে দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম, পাখিটা আমার অপরিচিত। তারপর ঘুম ভেঙ্গে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কী ? ব্যাখ্যা : ইবনে সিরীন [রহ] বলেন- যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, তার বাড়িতে পাখি বাসা বাঁধছে, তবে সে পাখির মূল্য ও গুরত্ব অনুযায়ী মঙ্গল লাভ করবে । আর যদি সে পাখিকে বাসায় বসতে দেখে, তবে সে বড় কোনো ব্যক্তির মাধ্যমে সম্মান লাভ করবে । সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ] সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক