ছবি সংগৃহীত

স্বপ্নে একটা জ্বিনকে আমার ঘরে ঢুকতে দেখলাম- এর ব্যাখ্যা কী?

মাওলানা মনযূরুল হক
লেখক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৬, ০৪:২১
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬, ০৪:২১

স্বপ্ন : এক ব্যক্তি বললেন, ভাই আমি তো কখনো জ্বিন-ভূত দেখি নি। কিন্তু গতরাতে স্বপ্নে দেখি, রাতের বেলা একটা বিকট দানবের মতো জ্বিন আমার ঘরে ঢুকে পড়েছে। আমি ঘুমাচ্ছিলাম। কিন্তু জ্বিনটার পায়ের শব্দে আমার ঘুম ভেঙে গেলো। খাটে শুয়ে শুয়ে দেখতে লাগলাম, জ্বিনটা আমার রান্নাঘরে ঢুকলো। সেখানে কিছুক্ষণ টুং টাং শব্দ করলো। তারপর আমার রুমে এসে আমার খাটের পাশে বসে কী যেনো খুঁজতে লাগলো। খাটের তলায়ও উঁকি দিয়ে দেখলো। তারপর কিছুক্ষণ পরে চলে গেলো। বুঝলাম না, বিষয়টা কী। এই ধরনের স্বপ্নের অর্থ কী ? ব্যাখ্যা : ইবনে সিরীন [রহ] বলেন, কেউ যদি জ্বিন তার ঘরে প্রবেশ করতে দেখে, তবে তার ঘরে চোরের উপদ্রব দেখা দেবে। তাকে চোর থেকে সাবধান থাকতে হবে। সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ] সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক