ছবি সংগৃহীত
রাইমা সেনের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন সুচিত্রা সেন
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৪, ০৭:১৮
আপডেট: ২২ জানুয়ারি ২০১৪, ০৭:১৮
আপডেট: ২২ জানুয়ারি ২০১৪, ০৭:১৮
মহানায়িকা সুচিত্রা সেনের শেষ ইচ্ছা ছিল নাতনি রাইমা সেনের বিয়ে দেখা। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী রাইমা বলেন, "তার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখা। আমি চাই তার ইচ্ছা সত্যি হোক।" নানির মতো রাইমাও পেশায় অভিনেত্রী। ১৯৯৯ সালে হিন্দি ছবি 'গডমাদার'-এর মাধ্যমে অভিনয়ে রাইমার অভিষেক ঘটে। সুচিত্রার সঙ্গে চেহারার মিল থাকায় ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত হয়েছেন রাইমা। নানি সুচিত্রা সম্পর্কে রাইমা বলেন, "আমি তার সাদা-কালো ছবিগুলো সবসময় দেখি। সেই সুন্দরী যুবতী আমার নানির মতো। কিন্তু আমি সেই সুন্দরী তারকার সঙ্গে নানিকে মিলাতে পারি না। তবে সেই চোখ ও হাসি শেষ পর্যন্ত একই রকম ছিল।" সূত্র: জিনিউজি।
- ট্যাগ:
- বলিউড
- বিনোদন
- বিয়ে
- রাইমা সেন
- সুচিত্রা সেন
১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
২ ঘণ্টা, ১৭ মিনিট আগে
২ ঘণ্টা, ১৭ মিনিট আগে
২ ঘণ্টা, ১৯ মিনিট আগে
২ ঘণ্টা, ২০ মিনিট আগে
২ ঘণ্টা, ১৭ মিনিট আগে
১০ ঘণ্টা, ২৯ মিনিট আগে
১০ ঘণ্টা, ৩০ মিনিট আগে
১৩ ঘণ্টা, ৪৯ মিনিট আগে