ছবি সংগৃহীত
বড় হয়ে অভিনয়ে ফিরতে চাইছেন দীপু নাম্বার টু
আপডেট: ২৫ এপ্রিল ২০১৫, ০৮:৪৭
(প্রিয়.কম) প্রখ্যাত কল্পবিজ্ঞান রচয়িতা ও সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে ও বিখ্যাত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘দীপু নাম্বার টু’ মুক্তি পায় ১৯৯৬ সালে। মুক্তির পর থেকে দেশে-বিদেশে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই চলচ্চিত্রে মূলত ফুটে উঠেছে দীপু নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া একটি ছেলের জীবনের চাওয়া-পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখের এক অনুপম প্রদর্শনী। দর্শকদের মনের আয়নায় আঁকা দীপুর সাথে খুব বেশী পার্থক্য নেই স্ক্রিনের এই দীপুর। চলচ্চিত্টির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ সাহা। ১৩ বছর বয়সে ‘দীপু নাম্বার টু” ছবিতে কাজ করার সুযোগ পান দীপু ।চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর কিশোর অরুনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,‘তখনকার অনুভূতি অন্য কোন অনুভূতির সঙ্গে তুলনা করার মতো নয়। সব জায়গায় পোস্টারে আমার ছবি দেখে খুব ভালো লাগত। লোকজন আমাকে দীপু নামে ডাকতো, অনেক প্রশংসা বাক্য শুনতাম। চলচ্চিত্রটি জাপানের একটি উৎসবে আমন্ত্রিত হলে জাপানে ভ্রমণেরও সুযোগ হয়। পরবর্তীতে শ্রেষ্ঠ শিশুশিল্পীর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়ার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’


- ট্যাগ:
- তারকার জীবন
- বিনোদন