ছবি সংগৃহীত

বিফ মোমো

Shahana.Parvin.Dora
লেখক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১২, ১০:২৫
আপডেট: ১০ নভেম্বর ২০১২, ১০:২৫

ফ্রিজে গরুর মাংস তো থাকেই। চটপট বানিয়ে ফেলা যায় নাশতা। আসুন জেনে নেই মজার খাবার বিফ মোমো তৈরির প্রস্তুত প্রণালি। এর রেসিপি দিয়েছেন শাহানা পারভীন ডোরাউপকরণ-১

  • মাংসের কিমা ১ কাপ
  • আদার রস ১ টেবিল-চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • সয়াসস ১ টেবিল-চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • তেল ২ টেবিল-চামচ
  • পেঁয়াজ মিহি কুচি আধা কাপ
  • লবণ স্বাদমতো
  • ধনেপাতা ১ টেবিল-চামচ
এসব উপকরণ দিয়ে মৃদু আঁচে রান্না করে পুর তৈরি করতে হবে। উপকরণ-২
  • ময়দা ৩০০ গ্রাম
  • লবণ সামান্য
  • পানি প্রয়োজনমতো
ময়দা মেখে ডো বানিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিট। প্রণালি ময়দার খামির দিয়ে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। এতে কিমার পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। ভাপে অথবা প্রেসার-কুকারে সেদ্ধ করে নিন। সসের সঙ্গে গরম গরম মোমো পরিবেশন করুন। ছবি: প্রথম আলো