ছবি সংগৃহীত

টিউটোরিয়াল: জিমেইল থেকে এসএমএস পাঠান নিখরচায়!

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০১২, ১৫:০১
আপডেট: ০৭ জানুয়ারি ২০১২, ১৫:০১

(প্রিয় টেক)

জিমেইল থেকে এসএমএস পাঠানোর সুবিধাটি প্রথম চালু করা হয়েছিলো ২০০৮ সালে। তবে সেটি কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। ধীরে ধীরে এসএমএস পাঠানোর এ সুবিধাটি বিশ্বব্যাপী চালুর উদ্যোগ গ্রহণ করে জিমেইল সেবাদাতা সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও এসএমএস পাঠানোর এ সুবিধাটি পাওয়া যাচ্ছে। যেকোন বাংলাদেশী জিমেইল ব্যবহারকারী তার জিমেইল অ্যাকাউন্ট থেকে বিনা খরচে এ এসএমএস পাঠানোর সুযোগটি পাচ্ছেন, এটি অনেকটাই কম্পিউটার এবং মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে চ্যাটিংযের মতো।

gmail

সেবাটি ব্যাবহার বরার জন্য প্রথমে জিমেইলে লগ-ইন করতে হবে। জিমেইলের পাশে Search, Chat and SMS নামে একটি নতুন একটা মেনু যুক্ত হয়েছে, অপশনটির নিচে একটি বক্স রয়েছে যেখানে যেকোন কিছু লেখা যাবে। বক্সটিতে যেকোন সিটিসেল নাম্বার লিখে Send SMS এ ক্লিক করুন।

gmail

এবার নম্বরটি সংরক্ষণের জন্য Contact name: অপশন আসবে, কার নাম্বার সেটি এখানে লিখতে হবে, Save এ ক্লিক করুন।

gmail

ডানদিকে নিচে একটি বক্স আসবে, যেখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করতে হবে। এবার টেক্সটটি নির্দিষ্ট নাম্বারে চলে যাবে। তবে উক্ত নাম্বারের মালিক আপনার কাছ থেকে এধরণের এসএমএস পরবর্তীতে আরোও পেতে চান কি না সে সম্মতি লাগবে, এজন্য নাম্বারের মালিককে প্রথম মেসেজের অবশ্যই কোন না কোন রিপ্লাই দিতে হবে যে নাম্বার থেকে এসএমএস যাবে উক্ত নাম্বারটিতে। পরবর্তীতে উক্ত নাম্বারে যত খুশি এসএমএস পাঠাতে পারবেন। তবে বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৫০ টি এসএমএস করার সুযোগ রয়েছে। আর যেসব নাম্বারে তিনি এসএমএস পাঠাবেন সেখান থেকে কোন রিপ্লাই পেলে উক্ত অ্যাকাউন্টে পাঁচ ক্রেডিট যুক্ত হবে যা দিয়ে আরোও পাঁচটি এসএমএস পাঠানো যাবে। তবে বর্তমানে বাংলাদেশে কেবল সিটিসেল নাম্বারে এসএমএস পাঠানোর সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য দেশে কোন কোন অপারেটরের নাম্বারে এসএমএস পাঠানো যাবে সে তালিকা এখান থেকে দেখা যাবে।